শার্শায় সাড়ে ৩৩ লাখ হুন্ডির টাকাসহ ৪ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি  : শার্শার শ্যামলাগাছি থেকে ৩৩ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রী কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে পায়ের সাথে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লাখ ৫০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করে।

আটককৃতরা হচ্ছে, নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখ’র ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকির’র ছেলে জীবন ফকির (২১), আবুবক্কার’র ছেলে এনামুল শেখ (৩০), জয়নগর গ্রামের আলম শিকদার’র ছেলে রিয়াদ শিকদার (১৯)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই দিবাকর মালাকর যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রী কে আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশী করে পায়ের সাথে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লাখ ৫০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করে। পরে শার্শা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ ও স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে টাকাগুলি গননার পর জব্দ দেখানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।