× Banner
সর্বশেষ
বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার:বেনাপোল

শার্শায় মৎস্য অধিদপ্তরের আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
sharsha motso

মৎস্য অধিদপ্তরের আওতায় যশোরের শার্শায় এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় শার্শার সেতাই রহমান ফেশারিজ এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
রহমান ফেশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২)মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় এ অভিজ্ঞতা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক(মৎস্য বিভাগ) রাজ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা এইসএম বদুরুজ্জামান,শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইনামুল হক,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান,সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন,সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল।
এ ছাড়াও নড়াইল জেলার কালিয়া উপজেলার  এনএটিপি-২ আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালার সুভলভোগী ৪০ জন মৎস্য চাষী সহ স্থানীয় মৎস্য চাষী সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় রহমান ফেশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুল জানান,তার ৭.৬ একর আওতাধীন মৎস্য প্রকল্পে এলাকার প্রায় ৪০ জন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।
উল্লেখ্য, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম ও চেষ্টা করে অসাধ্য সাধন করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি অন্যদেরও ভাগ্য বদলে দেয়া যায়_ এ সত্যকে প্রমাণ করেছেন কামরুজ্জামান টুটুল । ২০০২ সাল থেকে পরিশ্রম আর অক্লান্ত চেষ্টার মধ্য দিয়ে পোনা ব্যবসার পাশাপাশি পাবদা মাছ চাষ করে তার ভাগ্য পরিবর্তন ঘটিয়েছেন। যশোর জেলার শার্শা উপজেলার সেতাই গ্রামে তিনি একজন সফল মৎস্যচাষী হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এ বছর জাতীয় মৎস্য পুরুষ্কার ২০২৩ পাওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..