× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শায় মটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত : আহত-২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোর : যশোরের শার্শায় মটরসাইকেল দূর্ঘটনায় হাসান আলী (২০) নামে একজন নিহত। বুধবার রাত সাড়ে আটটার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মটরসাইকেলের ২ আরোহী আহত হয়েছে। নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
আহতরা হলেন, শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মনিরুল ইসলাম (১৬) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব উদ্দিন (১৭)।
জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার সময় গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষণপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী মারাত্মকভাবে আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোটর সাইকেলে চালক হাসান আলিকে মৃত ঘোষণা করে। এবং আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনাম উদ্দিন শিপন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন জনকে নিয়ে আসলে হাসান আলী নামে একজন কে মৃত ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..