× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

শার্শায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শার্শার নাভারন কলেজ মাঠে শার্শা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকাল ৫ টার সময় নাভারন কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কেক কেটে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহম্মাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহারাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী, পুটখালি ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু , নিজাম পুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হায়দার আলী গগন, জেলা আওয়ামী বাস্তহারালীগের সাধারন সম্পাদক আবুল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু তার বক্তবে বলেন আওয়ামী লীগের ভিতরে যারা কোন্দল সৃষ্টি করছে তাদেরকে দল থেকে বিতাড়িত  করে আগামীতে আওয়ামীলীগের তেগি নেতা কর্মীদেরকে দলের কমিটিতে আনতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..