× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

শার্শায় ট্রাকচাপায় মাহেন্দ্রের চালকসহ নিহত ৩

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় ট্রাকচাপায় মাহেন্দ্রের চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৫ মার্চ) বিকেলে নাভরণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শার বাগআচড়া গ্রামের আব্দুল ওয়াবের ছেলে নজরুল ইসলাম (৩৪), নাভরণ যাদপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলম হোসেন (৫৫) ও বেনাপোলের ছোটআচড়া গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী রুকসনা বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নাভরণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী বাজারে যাত্রী নামাচ্ছিলেন মাহেন্দ্রের চালক। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক মাহেন্দ্রটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যায়। পরে আহত অবস্থায় মাহেন্দ্রের ৬ যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে দুই যাত্রী মারা যায়। আহত অন্য যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পলিটন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..