যশোরের শার্শায় দূর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে শার্শার মাটিপুকুর গ্রামে। পুলিশ ডাকাতির সাথে জড়িত রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে।
ডাকাতদল দুটি মোটরসাইকেল , নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলে জানাগেছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মাটিপুকুর গ্রামে মোঃ ইয়াকুব আলীর বাড়িতে একদল ডাকাত হানাদেয়। এ সময় ডাকাতদল বাড়ির লোহার গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তখন ডাকাতদল ইয়াকুব আলীর ঘর থেকে দুটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন প্রকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগি ইয়াকুব আলী ও তার পরিবার জানান, বৃহস্পতিবার রাত ৩টার সময় ডাকাতদল বাড়ির গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতদল বাড়িতে থাকা একটি লাল- কালো রংয়ের পালসার মোটরসাইকেল যার রেজিঃ নং যশোর- ল- ১৬-৩৮৭৯ ও একটি হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল যার রেজিঃ নং যশোর -হ- ১৮-১১৮৪, নগত ৫০ হাজার টাকা, কিছু স্বর্ণালঙ্কাল ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়।
ডাকাতি শেষে পরিবারের লোকজন চিৎকার করলে গ্রামবাসীর মধ্যে আতংক সৃষ্টি করতে ডাকাতদলটি কয়েকটি বোমা বিষ্ফোরন ঘটায়। এসময় বোমার বিকট শব্দে গ্রামের সাধারন মানুশের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগি ও গ্রামের প্রতিবেশিদের অভিযোগ ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিয়েছের মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে রবিউল ইসলাম রবি। রবির বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর “ক” নাভারন সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে বেনাপোল এলাকা থেকে প্রধান অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করেছে।
এ সময় পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বলে জানান তিনি। তিনি বলেন এই ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে। অপরাধী যেই হোক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এ ক্যটাগরির আরো খবর..