× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই - এমপি মোস্তাফিজুর রহমান

দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হলে আমাদের প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই সর্বস্তরে উন্নয়ন ঘটবে।

বৃহস্পতিবার (৭মে) দুপুরে সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তবে ৪৬, নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তিনি এ কথাগুলো বলেন।

সাপাহার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

এসময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান,অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস,এম, শামীম আল মামুন,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা, আল-হেলাল, রাজু আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে প্রধান অতিথি সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ১৫ জন সাপাহার জবই বিল মৎস্য জীবি ও ৫ জন হত দরিদ্র অসহায় বিধবা নারীর মাঝে ২০টি বকনা গরু বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..