× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

নিজস্ব প্রতিবেদক

দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসারে প্রয়োজনীয়  নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার। আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার যদি কোনো সেক্টরকে পলিসি সাপোর্ট ঠিকমত দেয় তাহলে সে সেক্টর দেশে বিপ্লব আনতে পারে।

মন্ত্রী উদাহরণ টেনে বলেন, আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পলিসি সাপোর্ট দিয়ে গার্মেন্টস সেক্টরের পাশে থাকায় এ খাতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। মন্ত্রী সোলার খাতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, যদি আপনাদেরকে পলিসি সাপোর্ট দেয়া হয় এবং রেগুলেশনগুলো আরো শিথিল করা যায় তাহলে আপনারাও সফল হতে পারবেন।

তিনি বলেন, ইনভার্টার, ফ্রেম ইত্যাদির মতো সরঞ্জাম আমদানির বিষয়ে একটি সহজ ও কার্যকর ট্যাক্স  কাঠামো তৈরির কাজ চলমান। যাতে উদ্যোক্তারা সহজে কিনে সোলার সিষ্টেম স্থাপন করতে পারে।

মন্ত্রী আরো বলেন, ব্যাটারি স্টোরেজ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারন কেবল দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়। রাতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা মেটাতে এই ব্যাটারি  ভূমিকা রাখতে পারে। সেই সাথে সরকার এমন একটি নীতিমালা প্রণয়ন করতে চায়, যাতে উদ্যোক্তাদের করের চাপ কমে এবং সহজলভ্যভাবে সোলার প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়।

সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে জোরালোভাবে কাজ করছে বলেও মন্ত্রী  জানান।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রতিটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহনের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, এতে বেসরকারি উদ্যোক্তা ও ভবন মালিক উভয়ই লাভবান হবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান মুজাফফর আহমেদ, বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান এম. আজিজুর রহমান এবং খাত সংশ্লিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ১২টি দেশের প্রায় ১৪০টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং এটি শনিবার পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..