× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ,প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যে খাল খননের কর্মসূচি শুরু হলো ইনশাল্লাহ বাংলাদেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে আবার পরিচিত লাভ করতে পারবো।
বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী বড় খাল হতে বীর মোহন ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ডসহ যে সকল উদ্যোগ নিয়েছে কৃষি ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের চাহিদা পূরণ করে আমাদের যে খাদ্য সামগ্রী আছে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করার মত আমাদের সেই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে বাংলাদেশে।
এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান মাহমুদ ,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,ডাসার উপজেলা ছাত্রদের সভাপতি আলাউদ্দিন সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..