× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

শান্তির দূতের দেশেই অশান্তি, কেমন শান্তির দূত অং সান সু চি!

admin
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ বছরের পর বছর ধরে সেনাবাহিনীর সাথে লড়াই করে গেছেন অং সান সু চি। ১৫ বছর ধরে গৃহবন্দিও ছিলেন, দেখা করতে পারেননি তাঁর ব্রিটিশ স্বামী ও সন্তানদের সঙ্গেও। তাঁর মুক্তির দাবিতে জেল খাটেন অনেকে, করেন মৃত্যুবরণও। এই অনমনীয় মনোভাব তাঁকে এনে দেয় বিশ্বজুড়ে খ্যাতি। সামরিকতন্ত্রের বিপক্ষে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। শান্তিতে নোবেল বিজয়ী সু চিকে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ভারতের মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা হতো।

কিন্তু সু চির ঘনিষ্ঠরাই এখন রোহিঙ্গা ইস্যুতে তাঁর অবস্থানে অবাক। যে সু চি বলা হত শান্তির প্রতীক সেই সু চির দেশেই আজ রোহিঙ্গাদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। গুলি করে, আগুন জ্বালিয়ে হত্যা করা হচ্ছে হাজার হাজার রোহিঙ্গাদের। তাছাড়া নারীদের প্রতিনিয়ত ধর্ষণ করছে সামরিক বাহিনী।

২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি নামের একটি সংগঠন ৩০টি পুলিশ চেকপোস্টে হামলার পর থেকে রাখাইন রাজ্যে শুরু হয়েছে নতুন করে সহিংসতা। সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র রোহিঙ্গাদের ওপর নিপীড়ন-নির্যাতনের অভিযোগ উঠেছে। সু চি এ জন্য দায়ী করেছেন ‘জঙ্গিদের’। বলেছেন, ‘‘রাখাইন রাজ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা রুখে দিতে এই হামলা।”

কিন্তু দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন, রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের অধিকার কেড়ে নেয়ার অভিযোগ বিষয়ে সু চির কোনো বক্তব্য আজ পর্যন্ত স্থানীয়, জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি। বেশ কয়েকটি ক্ষেত্রে সরাসরি এ প্রশ্নের মুখোমুখি হলেও উত্তরটা এড়িয়ে গেছেন সু চি।

উল্টো, রাখাইনের অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘ একটি স্বাধীন তদন্ত কমিশন পাঠাতে চাইলেও তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় সু চির সরকার। উড়িয়ে দেয়া হয়েছে ‘মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নির্মূল অভিযান চলছে’, জাতিসংঘের এমন বক্তব্যও উড়িয়ে দেয়া হয়েছে।

সু চির এই বিষ্ময়কর পরিবর্তনের একটি ব্যাখ্যা দিয়েছে বার্মা থা দিন নেটওয়ার্ক নামে মিয়ানমারের একটি ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন। তারা বলছে, মিয়ানমার সেনাবাহিনীর জেনারেলরা ভাড়া করা রুশ জেনেটিক ইঞ্জিনিয়াররা অং সান সু চির শরীর থেকে গণতন্ত্রের জিন সরিয়ে একটা ক্লোন তৈরি করেছে। সত্যিকারের সু চি এখনও সেনাবাহিনীর কারাগারে বন্দি বলেও উল্লেখ করেছে থা দিন নেটওয়ার্ক।

সু চি যখন কয়েক দশকের সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করছিলেন, এক মেডিকেল ছাত্রী সব বাধা উপেক্ষা করে তাঁর সার্বক্ষণিক সঙ্গী হয়েছিল। সু চির প্রতি আনুগত্যের কারণে তাঁকে ছ’বছর কারাগারে কাটাতে হ।৷ অসুস্থ হয়ে একবার বন্দি অবস্থাতেই মরতে বসেছিলেন তিনি। সেই ছাত্রী মা থিডাও এখন সুচির কর্মকাণ্ডে অবাক। মা থিডার মতো যারা সু চির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, এখন তাঁদের অনেকেই নিন্দা জানানোর ভাষাও খুঁজে পান না।

সু চির বিরুদ্ধে অনেক অভিযোগের কিছু হলো – নৃতাত্ত্বিক সংখ্যালঘু এবং মুসলিমদের প্রতি রাষ্টীয় সহিংসতাকে উপেক্ষা করা, সাংবাদিক এবং অ্যাকটিভিস্টদের কারাগারে পাঠানো, এখনও যথেষ্ট ক্ষমতাধর সেনা কর্মকর্তাদের প্রতি নত হওয়া এবং পরবর্তী নেতা তৈরির প্রক্রিয়া শুরু করতে ব্যর্থ হওয়া।

অনেকেই বলছেন, যখন সু চি থাকবেন না, তখন নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হবে। আর সে শূন্যতা পূরণে আবার সেনাবাহিনীর হাতেই ক্ষমতা যাবে বলেও তাদের আশংকা। সু চি সবসময় গণতন্ত্রের কথা বলে আসলেও, তার মধ্যে সবসময়ই স্বৈরাচারী মনোভাব ছিল বলেও মনে করছেন অনেকে। রাষ্ট্রীয় ক্ষমতা শুধু সেই মনোভাবকে উসকে দিয়েছে।

সু চির এককালের ঘনিষ্ঠ সহচর মা থিডা বলেন, ‘‘মাত্র দেড় বছরে পুরো দেশ পরিবর্তন করে ফেলবেন তিনি, তা আমরা আশাও করি না। কিন্তু মানবাধিকার রক্ষায় তাঁর অন্তত শক্ত ভূমিকা দরকার ছিল”।


এ ক্যটাগরির আরো খবর..