মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব বর্তমান অবস্থানে আসতে পারতেন না -মারুফ

মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব বর্তমান অবস্থানে আসতে পারতেন না -মারুফ

এখন যে পর্যায়ে শাকিব খান অবস্থান করে নিয়েছেন, মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব খান তা পারতেন না। কারণ মান্না আংকেলের সিনেমা নিয়ে যে ভাবনা ছিল, শাকিব খানের সেটা নেই। বর্তমান অবস্থানে আসতে শাকিবকে অনেক কষ্ট করতে হতো। বললেন কাজী মারুফ।

সম্প্রতি এক ফেসবুক লাইভে অংশ নিয়ে উপস্থাপক তানভীর তারেকের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক ও পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ।

মান্না বেঁচে থাকলে ২০২০ সালে এসেও তিনিই রাজত্ব চালাতেন বলে মনে করেন কাজী মারুফ। মারুফ শুধু শাকিব খানের প্রসঙ্গই টানেননি, মান্নার কারণেই তিনি সিনেমায় নায়ক হতে পেরেছেন বলে মন্তব্য করেন।

প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রশংসায় মারুফ বলেন, তিনি ফিল্ম পলিটিক্স খুব ভালো বুঝতেন। কোন ছবিতে কাকে ব্যবহার করলে তার সিনেমাটি হিট হবে তিনি তাই করতেন। আর এই গুণ শাকিব খানের নেই বলে দাবি করেন মারুফ।

উদাহরণ দিয়ে বলেন, মৌসুমী ও শাবনূর জনপ্রিয় নায়িকা। তাদের একসঙ্গে কেউ সিনেমায় আনতে পারেননি। মান্না আংকেল ঠিকই তাদের একসঙ্গে নিয়ে এসে সিনেমা নির্মাণ করে সুপারহিট করে নিলেন। এই যে তার ফিল্ম পলিটিক্স এটা কারও ভেতরেই ছিল না। যেটা শাকিব খানেরও নেই। তাই শাকিব খানকে মান্না আংকেল বেঁচে থাকলে তাকে অনেক সাধনা করতে হতো। শাকিব নিজেও কিন্তু এই বিষয়টি স্বীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।