চুল পড়া রোধে কিছু করণীয়

চুল পড়া রোধে কিছু করণীয়

আমাদের চুল সাধারণত ১ হাজার ১শত ১০ দিন বাঁচে। তারপর মারা যায়। চুল পড়ার তাৎক্ষণিক কোন চিকিৎসা নেই। আমাদের মাথায় গড়ে ১ লক্ষ চুল আছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ চুল গজায় এবং ১০০ থেকে ১৫০ চুল পড়ে যায়। এটা নরমাল।

তবে দৈনিক খাদ্যাভাস,জীবনযাপন পদ্ধতি চুল পড়া অনেকাংশে কমিয়ে দিতে পারে।

ডায়েটে কিছু নিয়মে পরিবর্তন আনুন:

ডায়েট করার জন্য চুল পড়ে। তবে খাবারের ভারসাম্য বজায় রাখলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ,মাংস,বাদাম,শাক-সবজি রাখতে হবে। এছাড়া প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে ভিটামিন এ,বি ও বিটা ক্যারোটিন জাতীয় মাল্টিভিটামিন গ্রহণ করতে হবে।

চুলে স্ট্রেইটনারের ব্যবহার কমানো:

চুলে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির অত্যাধিক ব্যবহার চুলকে ভয়াবহ রুক্ষ করে তোলে। ব্লো ড্রায়ারস, স্ট্রেইটনার অতিরিক্ত ব্যবহার করলে অনেক চুল পড়ে। প্রতিদিন এগুলো ব্যবহার করলে চুল ধীরে ধীরে পাতলা হয়ে যায়। সেক্ষত্রে নিয়ম মেনে মাঝে মধ্যে স্ট্রেইটনার ব্যবহার করা যেতে পারে।

রোদ থেকে চুলকে রক্ষা করুন:

সূর্যের অতি ক্ষতিকর বেগুণী রশ্মি চুলের অনেক ক্ষতি করে। অতিরিক্ত রোদে চুল রুক্ষ হয়ে যায় এবং সেই সাথে চুলে প্রোটিনেরও ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে রোদ থেকে চুলকে রক্ষা করতে হলে টুপি বা স্কার্ফ ব্যবহার করা যেতে পারে।

মানসিক অবসাদ কমান:

চুল পড়ার অন্যতম একটি কারণ মানসিক অবসাদ। দুশ্চিন্তার কারণে চুল পড়ে সেই সাথে নতুন চুল গজানোও কমে যায় ।সেক্ষেত্রে মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন করা যেতে পারে।

ধূমপান বাদ দিন:

 ধূমপানের ক্ষতিকর দিক বলে শেষ করা যাবে না। এই অভ্যাস বাদ দিলেই শরীরের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সেই সাথে চুল পড়াও অনেকাংশে কমে যাবে। ধূমপান চুলের ভিতর থেকে ক্ষতি করে সেই সাথে চুলের বৃদ্ধি ব্যাহত করে।

চুলে তেল:

তেল চুলের জন্য অপরিহার্য একসময় ধারণা করা হত। যে সমস্ত এলাকার লোক চুলে তেল দেয় সেসমস্ত এলাকার লোকদের চুল পড়ার সংখ্যা অনেক কম। তেল চুলে প্রটেক্টর হিসেব কাজ করে। অর্থাৎ দেয়ালে রং করলে দেয়ালের সৌন্দর্য্য যেমন বৃদ্ধি পায়। তেমনি দেয়ালকে প্রটেক্ট করে।

কাজের বুয়া বা রিকশাওয়ালার মাথায় টাকের সংখ্যা খুব কম। তাদের সহজে চুল পড়ে না। কারণ তাদের কোন টেনশন নাই। তারা অনেক বেশি পরিশ্রমী এবং তারা মাথায় তেল দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।