× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শসার অভাবনীয় সাফল্য পুজোর আসন থেকে বিউটি পার্লারে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের শসার অভাবনীয় সাফল্য পুজোর আসন থেকে বিউটি পার্লারে শসা চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন নড়াইলের কৃষকেরা।

অন্য ফসলের চেয়ে লাভ কয়েকগুন বেশী হওয়ায় শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এখানকার চাষীরা। নড়াইল সদর উপজেলার আগদিয়া, বিছালী, মুসুড়ি, মুলিয়া, শেখহাটিসহ অন্তত ১০ গ্রামের কৃষকেরা এ বছর শসা চাষ করেছেন। প্রায় প্রত্যেক গ্রামে শসার বাম্পার ফলন হয়েছে। নড়াইল কৃষি সম্প্রসারন সূত্রে জানা যায়, জেলায় এ বছর ১৫০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, অনান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় অনেকেই শসা চাষ করে সাবলম্বী হয়েছে।

দিন দিন শসা চাষ বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে দেখা যায়, গ্রামে গ্রামে গড়ে উঠেছে শসার কেনা বেচার মৌসুমী আড়ত। কৃষকেরা ক্ষেত থেকে তুলে এনে আড়তে বিক্রি করছেন। এতে মহিলা, বেকার যুবকসহ কলেজের ছাত্রদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এখানকার শসা। স্থানীয় বাজারের ক্রেতারা টাটকা/তাজা শসা কিনতে পেরে খুশি। কৃষকরা জানিয়েছেন, এক একর জমিতে মাচাসহ জমি তৈরি করে শসা চাষ করতে খরচ হয় ৪০-৫০ হাজার টাকা। আর এই জমি থেকে উৎপাদন হয় আড়াই থেকে তিন লাখ টাকার শসা।

প্রতি শতকে জমিতে খরচ হয় ৪শ থেকে ৫শ টাকা আর উৎপাদন হয় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা (৫/৬ মন)। বীজ রোপনের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফসল তোলা শুরু হয়ে যায়। ধানের তুলনায় ৩/৪ গুন বেশী লাভ হয়। নড়াইল জেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘শসা চাষ করে কম খরচে বেশী লাভবান হওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই সবজি চাষে তারা সচ্ছল কৃষকে পরিণত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..