× Banner
সর্বশেষ
প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কেন্দুয়ায় কৃষককের দুই বিঘার জমির শশা ক্ষেত নষ্ট দুর্বৃত্তদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
শশা ক্ষেত নষ্ট

মাদারীপুরে এক কৃষককের দুই বিঘা জমির শশা ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলাবার ভোরে সদর উপজেলার চৌহদ্দি গ্রামের কৃষক শ্যামল সরকারের জমিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী কৃষকের। শ্যামল সরকার ওই গ্রামের আদিত্য কুমার সরকারের ছেলে।
ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী জানান, এলাকার ১৫ জন যুবক নিয়ে প্রায় ৩ বছর ধরে গড়ে তোলেন একটি শশা ক্ষেত। মাস তিন আগে নতুন করে দুই বিঘা জমিতে শশা চাষ শুরু করেন। এরইমধ্যে গাছগুলোতে ফল ধরতে শুরু করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে পরিচর্ষা শেষে বাড়ি চলে যান শ্যামল ও তার কর্মীরা।
মঙ্গলবার সকালে ক্ষেতে এসে সব শশা গাছের মাথা কর্তণ দেখতে পান। এতে হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবী করে ক্ষতিগ্রস্থ কৃষক। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহম্মেদ।


এ ক্যটাগরির আরো খবর..