× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব

আমরা এখন ইন্টারনেট ভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি। আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সারা পৃথিবীতে কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জ এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।  প্রযুক্তিগত ভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে, তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ কেবল অপারেটর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্প খাতের সংশ্লিষ্ট পক্ষগুলির সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা।

কেবল অপারেটরদের বিভিন্ন ধরনের সমস্যার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ।

তথ্যমন্ত্রী কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সাথে মতবিনিময় করবেন বলে জানান।

তথ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..