× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

শুরু ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: রেলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার সকাল ৮টা থেকে ।

ট্রেনের অগ্রিম টিকিট নিতে রোববার গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। দীর্ঘ লাইন দিয়ে শুয়ে কিংবা বসে থাকেন তারা। অনেকেই আবার তাস খেলে অলস সময় পার করেন।

রোববার দিবাগত রাতে স্টেশনে গিয়ে আরো দেখা যায়, দুই থেকে তিনশ মানুষ অগ্রিম টিকিটের জন্য অপেক্ষায় জড়ো হয়েছেন। কেউ খোশগল্পে মেতেছেন, কেউ জায়গাটা খানিক সময়ের জন্য ছেড়ে ভবঘুরের মতো ঘুরছেন, কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে মেতেছেন তাস খেলায়।

তাসের এক আড্ডায় খেলোয়াড়ের সংখ্যা চার কিংবা তার অধিক। প্রতিটি আড্ডায় আবার কয়েকজন দর্শক জড়ো হয়ে খেলা দেখছিলেন। মাঝে মধ্যে সম্মিলিত কণ্ঠে সুর উঠছিল বিভিন্ন গানের। অনেকেই আবার হাকডাকের মধ্যেই ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢলেও পড়েছেন। এরই মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন পায়চারি করছিলেন।

আগামী ৭ সেপ্টেম্বর গ্রামের বাড়ি চট্রগ্রামের যাবেন। তাই শ্যামলী থেকে টিকিট নিতে এসেছেন নেওয়াজ শরীফ। তাস খেলারত অবস্থায়ই তিনি বলেন, ‘গত ৩/৪ বছর এভাবেই রাত জেগে টিকিট কিনেছি। কষ্ট হলেও টিকিট পাওয়ার পর সব কিছু যেন ভুলে যাই। তখন থেকেই যেন মনের ভেতর ঈদ আনন্দ শুরু হয়ে যায়।’

একই দিনের সুর্বণা এক্সপ্রেসের টিকিটের জন্য ৪ নম্বর লাইনে ছিলেন হাজারীবাগের মন্নাফ করিম। তিনি বলেন, ‘পরিবারের অন্য কেউ নেই যে এভাবে টিকিট কিনবে। এ কারণে নিজেই এসেছি।’

নেওয়াজ, মন্নাফের মতো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কমলাপুর রেলস্টেশন ছুটে এসেছেন টিকিট সংগ্রহ করতে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘প্রতিদিন ২১ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সোমবার ৭ তারিখের টিকিট দেওয়া হবে। ৩৪টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে বিভিন্ন লোকাল ট্রেনের টিকিট তো আছেই। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।’

রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচর্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘কোনো ধরনের কালোবাজারি হচ্ছে কিনা, তা নজরদারি করতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দরা সার্বক্ষণিক কাজ করছেন।’


এ ক্যটাগরির আরো খবর..