× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

শবেবরাতের রাতে ঢাকায় কিশোর গ্যাংয়ের বলি হল নবম শ্রেণির ছাত্র

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Teen-murder.jpg

রাজধানীর সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের বিরোধে অনন্ত নামে (১৭) কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজু আহামেদ (১৪) নামে আরও একজন আহত হয়েছে। সোমবার শবেবরাতের রাত ১১টার দিকে পুরনো ঢাকার সূত্রাপুরের ফরাশগঞ্জ ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অনন্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান। তিনি বলেন, অনন্তের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সাজু চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সূত্রাপুর থানাকে অবিহিত করা হয়েছে।

উদ্ধার কারী সরোয়ার জানান, অনন্তসহ আমরা ৮-৯ জন নামাজ পড়ে ঘোরাফেরা করে বাসার ফিরছিলাম। পথে ফরাশগঞ্জ ঘাট এলাকায় অনন্ত দেখতে পায় তাদের এলাকার ছোট ভাই সাজুকে মারধর করছে ওই এলাকার ফেরদৌসসহ ১০-১২ জন। অনন্ত সেখানে প্রতিবাদ করতে এগিয়ে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই ফেরদৌস অনন্তের পেটে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে আমরা এগিয়ে যেতে যেতে তারা পালিয়ে যায়। পরে আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক অনন্তকে মৃত বলে জানান।

তিনি জানান, সাজু চিকিৎসাধীন রয়েছে। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল তা আমি জানতে পারেনি। অনন্তের বাসা ধোলাইখাল লালচান এলাকায়।

আহত সাজুর বরাত দিয়ে আরেকজন জানিয়েছেন, সন্ত্রাসী মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস ও আলামিনের সঙ্গে সাজুর ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে তার ওপর হামলা করে।

জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছিল ছোট।


এ ক্যটাগরির আরো খবর..