× Banner
সর্বশেষ
থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

লালমোহন পৌর নির্বাচনে একমাত্র নারী প্রার্থী সালমা জাহান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে ১২টি সাধারন ওয়ার্ডে পুরুষ প্রার্থীর সাথে একমাত্র নারী প্রার্থী সালমা জাহান বুলু। একমাত্র নারী প্রার্থী সাধারন ওয়ার্ডে অংশ নেওয়ায় তাকে নিয়ে লালমোহনে পৌর নির্বাচনে ভোটারদের মধ্যে আলোচনার ঝড় বইছে।

প্রতিটি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে একাধিক পুরুষ প্রার্থী অংশ নিলেও পৌর ৯নং ওয়ার্ডে পুরুষের সঙ্গে কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে পৌর মহিলালীগ সম্পাদিকা সালমা জাহান বুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্থানীয়রা বলছেন লালমোহন পৌর নির্বাচনে সাধারন ওয়ার্ডে এই নারী প্রার্থী হওয়ায় চমক সৃষ্টি হয়েছে। নারী প্রার্থী হিসেবে পৌর মহিলালীগ সম্পাদিকা সালমা জাহান বুলু বলেন, সাধারন জনগন অবশ্যই তাদের যোগ্য প্রার্থী বিবেচনা করে তাদের খেদমত করার সুযোগ করে দেবেন। আমি আশা করি আমি বিজয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। কেননা বিগত দিনেও লালমোহন তজুমদ্দিনের
সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে মানুষের সেবা করেছি এবং ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করবো।


এ ক্যটাগরির আরো খবর..