× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন ভিকটিম পরিবার। নিহত গৃহবধূর নাম আসমা উল হোসনা (২০)। (আজ) রোববার সকাল ৯টায় নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির পূর্ব আলাদাদপুর গ্রামের পলোয়ান বাড়িতে (স্বামীর বাড়ি) এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আসমা উল হোসনা বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউপির গৌবিন্দের গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে।
জানা যায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সাথে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউপির গৌবিন্দের গ্রামের সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে কলেজছাত্রী আসমা উল হোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী লিটনের সাথে আসমার বনিবনা হচ্ছিলনা।
নিহতের মা, সেলিনা আক্তার জানান, গতকাল শনিবার এইচএসসির বিজ্ঞান পরীক্ষা দিয়ে দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যায় আসমা। সন্ধ্যায় আসমা তাকে (মাকে) ফোন করে জানায়, আমাকে কেন এখানে বিয়ে দিয়েছো। আমি এখানে অশান্তিতে আছি। আমি বাঁচবো না। আমাকে জল্লাদের কাছে কেন বিয়ে দিছেন? এসব বলে কাঁদতে থাকেন নিহতের মা সেলিনা আক্তার। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে (আসমা) স্বামী লিটন, দেবর আব্দুল্যাহসহ শ্বশুর শাশুড়ি মিলে হত্যা করেছে।
নিহতের চাচা মো. সহিদ একই অভিযোগ করে বলেন, তার ভাতিজীকে হত্যা করে লাশ বসতঘরের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে।
সকালে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মেলকাম ডি সিলভা ও এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

চন্দ্রগঞ্জ থানার এসআই মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। রিপোর্ট পাওয়ার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..