× Banner
সর্বশেষ
ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

নিউজ ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০২২
র‍্যাব এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ শনিবার (২৬ মার্চ) এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে র‌্যাব আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটিকে ‘রেইজিং ডে’ হিসাবে পালন করে আসছে বাহিনীটি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান করা হয়েছে ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মার্চ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করবে র‍্যাব। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

বর্তমানে র‍্যাবের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব দেশের সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কাজ করে আসছে। এই কাজে বেশ প্রশংসা কুড়িয়েছে বাহিনীটি। এছাড়া বিশেষ দিনগুলোতেও তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।

প্রতিষ্ঠার পর সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও স্ব স্ব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র‌্যাব। প্রায় তিন সপ্তাহ পর ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রমনা বটমূলে নিরাপত্তা দিয়ে র‌্যাব তাদের কার্যক্রম শুরু করে। একই বছরের ২১ জুন পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে বাহিনীটি।

বর্তমানে সারাদেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। এসব ব্যাটালিয়নে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা ও অন্য সদস্যরা দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..