× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই – খাদ্যমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঝিকরগাছায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না -ধর্মমন্ত্রী কায়কোবাদ

কালীগঞ্জ রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়ে ছাদ ঢালাই কাজের উদ্বোধন এমপি আনার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়ে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণাধীন সেমিনার কক্ষের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

সোমবার সকাল ১০ টায় রঘুনাথপুর রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপি-৩ (বিবিজি) এর কর্মসূচির আওতায় ৮ লাখ ৪০ হাজার ৩শত ৭৩ টাকার বরাদ্দে তিনি ওই কাজের উদ্বোধন করেন ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাংবাদিক বেলাল হুসাইন বিজয়, ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সহ সকল ইউপি সদস্য বৃন্দ ও বাবলু, টিপু বিশ্বাস, হুমায়ন, মিজাসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতা কর্মীরা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..