স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী, ডাকসচিব এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে মন্ত্রিপরিষদের সভা রয়েছে। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করেন। তবে এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।