× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ভাইরাসের আক্রান্ত ২০ হাজার রোগীকে মারতে আদালতের অনুমতি চেয়েছে চীন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

করোনাভাইরাসের বিস্তারে নাকাল চীনের জনজীবন। এ ভাইরাসের বিস্তার ঘটছে বিশ্বের অন্য বেশ কয়েকটি দেশেও। এমন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগীকে মেরে ফেলতে চীন সর্বোচ্চ আদালতের কাছে অনুমতি চাইছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ঘুরছে। এবি-টিসি ডটকম (ab-tc.com) নামের একেবারেই অপরিচিত একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে অবিশ্বাস্য ওই দাবি করা হয়েছে।

তবে অনুসন্ধানে এই সংবাদমাধ্যমটির দাবির পক্ষে তেমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। যে কারণে বলা হচ্ছে, এই সংবাদটি একেবারেই মিথ্যা এবং আজগুবি তথ্যের ওপর করা হয়েছে। এবি-টিসি ডটকমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত ২০ হাজার মানুষকে মেরে ফেলতে সর্বোচ্চ আদালতের কাছে অনুমতি চেয়েছে চীন।

প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ভাইরাসের বিস্তার এড়াতে ২০ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগীকে মারতে আদালতের অনুমতি চেয়েছে চীন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাণঘাতী ভাইরাসের বিস্তারের নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য চীনের সুপ্রিম পিপলস কোর্ট এই গণহত্যার অনুমতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অনেক ফেসবুক ব্যবহারকারী অখ্যাত নিউজপোর্টাল এবি-টিসি ডটকমের ওই প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করছেন। পোস্টে বলা হচ্ছে, ২০ হাজার করোনাভাইরাস রোগীকে মেরে ফেলতে আদালতের কাছে অনুমতি চেয়েছে চীন। চীন ইতোমধ্যে বেশ কয়েকজন রোগীকে মেরে ফেলেছে বলেও গুঞ্জন ছড়িয়েছে।

অনুসন্ধানে এই দাবিটি যে পুরোপুরি মিথ্যা তা নিশ্চিত হওয়া গেছে। এমনকি এবি-টিসি ডটকম নামের যে সংবাদমাধ্যমটি এই প্রতিবেদন প্রকাশ করেছে; সেই সংবাদমাধ্যমটির বস্তুনিষ্ঠতা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তবে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এই প্রতিবেদনটি বিশ্বাসও করেছেন। এবি-টিসি ডটকমের সেই সংবাদের স্ক্রিনশট কিংবা লিঙ্ক অনেকেই ফেসবুক, টুইটার-সহ অন্যান্য মাধ্যমে শেয়ার করেছেন। এই সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা গুগলে কিওয়ার্ড ধরে অনুসন্ধান করেছি। এতে এই সংবাদটি নিশ্চিত হওয়ার জন্য নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..