‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপন। রিয়াজ ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। নায়ক হিসেবে থাকছেন আরেফিন শুভ। ছবিটিতে পুলিশের উচ্চপদস্থ এক অফিসারের চরিত্রে দেখা যাবে নায়ক রিয়াজকে।
ছবির চূড়ান্ত শিল্পী তালিকাসহ সবকিছু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ নভেম্বর জানানো হবে বলে জানান পরিচালক দীপন। এরপর আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছবিটির মহরত।