× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

রাহবা প্রতিরক্ষা অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কমিটি গঠন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল শান্তা ডেকোরেটর কমিউনিটি সেন্টারে শনিবার রাণীশংকৈল হরিপুর বালিয়াডাঙ্গী উপজেলার অবসর প্রাপ্ত সৈনিকদের নিয়ে গঠিত রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের জন্য নির্বাচনে স্ব স্ব পদে নমিনেশন পত্র দাখিল করা হয়। কোন পদে প্রতিদ্বন্দিতা না থাকায় নির্বাচন কমিশন নমিনেশন অনুযায়ী বিজয় ঘোষনা করেন। সভাপতি পদে সার্জেন্ট (অবঃ) এ.জেড সুলতান আহমেদ, সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল(অবঃ) হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সৈনিক (অবঃ) মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সার্জেন্ট (অবঃ) মোঃ সিরাজুল হক, প্রচার/সাংস্কৃতিক সম্পাদক কর্পোরাল (অবঃ) আই,বি,এম আইনুদ্দিন ও দপ্তর সম্পাদক পদে মোছাঃ তোহুরা খাতুন নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি সার্জেন্ট (অবঃ) এ.জেড সুলতান আহমেদ বলেন, অবসর জীবনে অবসর প্রাপ্ত সৈনিকরা এক সাথে মিলে মিশে থেকে সমাজে কিছু সেবা মুলক কাজের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..