× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ডেস্ক

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎপিছিয়ে ৯ নভেম্বর

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ।  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সাক্ষাতের জন্য ৫ নভেম্বর দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষাতের তারিখ পিছিয়ে আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশন থেকে রাষ্ট্রপতির দপ্তরে সময় চাওয়া হয়। এ সাক্ষাৎ পিছিয়ে  আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করেছে রাষ্ট্রপতির দপ্তর।

কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ কমিশনার এবং কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ বৈঠকে থাকবেন।

গত সোমবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন আয়োজনে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছেন। নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।


এ ক্যটাগরির আরো খবর..