× Banner
সর্বশেষ
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০২৩
বিশ্বে পণ্যের সংকট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। তবে, বাংলাদেশে পণ্যের সংকট সৃষ্টি হয়নি। বিদ্যুৎ সংকটের বিষয়টি দুঃখজনক। একটু ধৈর্য ধরুণ এই সমস্যা ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভিত্তিক সংগঠন বোয়ালখালী সমিতি, ঢাকা’র বার্ষিক মেজবান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,  বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে ফায়দা নেই। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। জনগণকে বিভ্রান্ত করে লাভ নেই। বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

এ সময় বোয়ালখালী সমিতি, ঢাকা’র সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আনসারী ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুস সোবহান সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..