× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

রায়েরবাজারে গণকবরে লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১১৪টি কবর রয়েছে রায়েরবাজারে। এদের অনেককেই এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে এবং একইসঙ্গে শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামে নিতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রায়েরবাজারে গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে মোট ১১৪টি কবর রয়েছে। এদের অনেককেই এখনও শনাক্ত করা যায়নি। আগে স্বজনেরা কবর খননে রাজি ছিলেন না, এখন তারা সম্মতি দিচ্ছেন। সবাই রাজি হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, কেউ চাইলে শনাক্ত হওয়া মরদেহ গ্রামে নিয়ে যেতে পারবেন।

ডিএনএ পরীক্ষার পাশাপাশি পোস্টমর্টেমও হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যেহেতু ডিএনএ করা হবে, সেহেতু পোস্টমর্টেমও হয়ে যাবে। এটি একটি কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।

এ সময় শহীদদের কবরের ইটগুলো ভালো নয় বলে তিনি অভিযোগ করেন। যারা এ কাজে সম্পৃক্ত, তাদের প্রতি ক্ষোভও প্রদর্শন করেন উপদেষ্টা। তিনি বলেন, এই শহীদদের কবরের ইটগুলো ভালো নয়। এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার হওয়া দরকার।


এ ক্যটাগরির আরো খবর..