× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
রাতে বেরিয়ে ফেরেননি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো.জামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজের বসত ঘর থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে উপজেলার নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পায় স্থানীয়রা। নিহত যুবক এলাকায় মাদক কারবারের সাথে জড়িত।কিছু দিন আগে তিনি মাদক কারবার ছেড়ে ভালো পথে আসেন। নিহতের পরিবার এটিকে হত্যাকান্ড দাবি করে বলেন, তাকে এক জায়গায় পিটিয়ে হত্যা করা হয়। পরে অন্য জায়গায় নিয়ে মহিলাদের ম্যাক্সি এবং ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজামুল উদ্দিন ভূঁঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..