× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

ডেস্ক

রাতে ঘুমানোর আগে কোন কোন খাবার খাবেন না

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
ঘুমের মধ্যে ওজন কমানো

শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই খাবারের প্রতি যত্নশীল হতে হবে। কারণ বিভিন্ন ধরনের খাবার আপনার পুষ্টির চাহিদা পূরণ করে ও শরীর সুস্থ রাখে। তবে কিছু খাবার রয়েছে; যা ঘুমানোর আগে খেলে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে।  রাতে ঘুমানোর আগে কোন কোন খাবার খাবেন না। 

টিভি দেখা, মোবাইল ফোনে চোখ রাখার মতো বিষয়গুলো ঘুমে বিঘ্ন ঘটায়। এছাড়া কিছু খাবার রয়েছে যা রাতে শোবার আগে খেলে ঘুমাতে সমস্যা হতে পারে। রাতে ঘুমানোর আগে এসব খাবার না খাওয়া ভালো।

আসুন জেনে নিই রাতে ঘুমানোর আগে যেসব খাবার খাবেন না-

১. রাতে  ঘুমানোর আগে রসুন খাবেন না। রসুন খেলে  ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এটা তাপ উৎপাদনকারী ভেষজ হিসেবে পরিচিত। রসুনের রাসায়নিক উপাদান রাতে বুক জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে। রাতের খাবার তৈরিতে কেবল স্বাদ ও ঘ্রাণের জন্য সামান্য রসুন ব্যবহার করা উচিত।

২. রাতে ‘ডার্ক চকলেট’ খাবেন না। এতে লুকায়িত ক্যাফেইন ও চিনি ঘুমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। চকোলেট মজার হলেও এটা হরমোনে ভারসাম্যহীনতা বাড়ায়। ফলে সারা রাত জাগ্রত রাখে। তাই রাতে ঘুমানোর আগে চকোলেট না-খাওয়াই ভালো।

৩. রাতে ঘুমানোর আগে পরিশোধিত কার্বোহাইড্রেট ধরনের খাবার খাবেন না। এতে শরীরে অস্বস্তি দেখা দেয়। রাতে ঘুমানোর আগে পনিরের পাস্তা বা এই ধরনের খাবার খেলে অস্বস্তি দেখা দেয়। রাতের পরিবর্তে দিনে জটিল শর্করা ও উচ্চ-চর্বি যুক্ত খাবার গ্রহণ করা ভালো।

লেখক: পুষ্টিবিদ আখতারুন নাহার আলো, পুষ্টি বিভাগের প্রধান বারডেম জেনারেল হাসপাতাল।


এ ক্যটাগরির আরো খবর..