× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

রাণীশংকৈলে পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্বে অপ্রধান খাদ্যশস্য উৎপাদন, সংরক্ষন, বাজারজাত করনের প্রশিক্ষনের সন্মানীর টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী পল্লী উনয়ন বোর্ডের মাধ্যমে দেশের কৃষকদের মধ্যে দল গঠন করে অপ্রধান খাদ্যশস্য উৎপাদন, সংরক্ষন, বাজারজাত করনে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করা হয় ।

প্রশিক্ষানার্থীরা সকাল ৯টা-১.০টা পর্যন্ত ৫দিন ব্যাপী রাণীশংকৈল উপজেলায় প্রশিক্ষন কার্যক্রম চলে। অভিযোগ উঠেছে গত ১২জুন থেকে ১৭জুন প্রর্যন্ত অপ্রধান খাদ্যশস্য, উৎপাদন, সংরক্ষন, বাজারজাতকরণ প্রশিক্ষনে ক্ষুদ্র বাঁশবাড়ী দলের ৪০জন সদস্যকে প্রশিক্ষন দেওয়ার জন্য মনোনিত করা হয়।

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষানর্থীরা বিনা পয়সায় প্রশিক্ষন গ্রহন করবে এবং সন্মানী ভাতা ১৫০টাকা, এবং ৪০টাকা সমপরিমানের খাবার টাকা পাবেন। কিন্তু প্রশিক্ষন শুরুর আগেই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান এই দলের ৪০ জন সদস্যর কাছে সঞ্চয় প্রশিক্ষনের খাতা, কলমসহ যাবতীয় খরচের নাম করে জনপ্রতি ১৫০ টাকা করে নেন।

এছাড়াও প্রশিক্ষাণার্থীর সন্মানী ৫ দিনের মোট ৭৫০টাকা থেকেও তিনি ২৫০টাকা করে জনপ্রতি সঞ্চয় বাবদ কেটে রেখেছেন বলে অভিযোগ উঠেছে যা সরকারী বিধি-বিধান অমান্য করা হয়েছে।

এ বিষয়টিকে কেন্দ্র করে প্রশিক্ষন শেষে সনদ পত্র ও সন্মানী ভাতা বিতরনের সময় কর্মকর্তা রাজিউর রহমান ও সদস্যদের মধ্যে বাকবিতন্ডা হয় বলে একটি বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

এ বিষয়ে পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমানের সাথে কথা হলে তিনি রমজান মাসের কারণে নাস্তা দেওয়ার কথাটি স্বীকার কওে টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..