× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

মদ নিষিদ্ধ করার দাবি পশ্চিমবঙ্গে

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

স্টাফ রিপোটার : বিরোধী রাজনৈতিক  দলগুলো পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার দাবি জানালো।  নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের বাজেট পেশের পরে এ দাবি জোরালো ভাবে উঠে এসেছে বিরোধীদের।

মনিপুর, গুজরাট, নাগাল্যান্ড এবং সাম্প্রতিককালে বিহারে মদ্যপান এবং মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিরোধীদের দাবি সেই পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করা হোক।

প্রাথমিক ভাবে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক এ দাবি তুললে তাকে সমর্থন করে সিপিএম এবং কংগ্রেস। তবে সরকার পক্ষের তরফে এ বিষয়ে কোনো সরাসরি বার্তা দেওয়া হয়নি।

মদ একদিকে যেমন বিভিন্ন সামাজিক সমস্যার কারণ, অন্যদিকে সরকারের রাজস্বের বড় অংশ আসে মদ থেকে। তাই সরকার পক্ষ এ বিষয়টিকে সযত্নে এড়িয়ে গেছেন বলেও মত বিরোধীদের।

বিরোধী দলের তরফে বলা হয়েছে, বিহারে মদ নিষিদ্ধ করার ফলে অপরাধের হার লক্ষণীয় ভাবে কমেছে। তারা দাবি করেন, পশ্চিমবঙ্গকেও মদ মুক্ত করতে হবে। এখন দেখার বিষয় সরকারের তরফে এ বিষয় নিয়ে আগামীদিনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..