রাজারহাটে মাদক ব্যবসায়ী এক মহিলা ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক

রাজারহাটে মাদক ব্যবসায়ী এক মহিলা ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মাদক ব্যবসায়ী এক মহিলাকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার (আবাসন) এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম (৫৫) ও তার স্ত্রী মোছাঃ ময়না বেগম দীর্ঘদিন ধরে ফেনসিডিল এর ব্যবসা করে আসছিল।

এরই সূত্র ধরে ৭ ফেব্রুয়ারি সোমবার ২০২২ইং বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার ওসি রাজু সরকার এর নেতৃত্বে এস আই মোঃ তছির উদ্দিন ও এএসআই নাসিরুল ইসলাম (সঞ্জিব)সহ একদল থানা পুলিশ মোঃ ইব্রাহিম (৫৫) এর বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের খড়ির গোলার মধ্যে একটি বস্তায় ৪৫ বোতল ফেনসিডিলসহ মোছাঃ ময়না বেগম (৪০) কে আটক করা হয়। ওই সময় তার স্বামী মোঃ ইব্রাহিম (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, আটককৃত মহিলার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।