× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

নিউজ ডেক্স

কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনে ৩টিতে কাদের মির্জা, ৪টিতে বাদল অনুসারী নির্বাচিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনে ৩টিতে কাদের মির্জা, ৪টিতে বাদল অনুসারী নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি : সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদের ৩টিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত এবং ৪টিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত ও ১ টিতে জামায়াত ইসলাম সমর্থিত চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ থেকে আট ইউনিয়নে আলাদা আলাদা প্রার্থী দেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবদুল কাদের মির্জা সমর্থিত ১ নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ৩ নং চর হাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৭ নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী, মিজানুর রহমান বাদল সমর্থিত ৪ নং চরকাঁকড়া ইউনিয়নে হানিফ সবুজ, ৫ নং চর ফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬ নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৮ নং চর এলাহি ইউনিয়নে আবদুর রাজ্জাক এবং ২ নং চর পার্বতী ইউনিয়নে জামায়াত ইসলাম সমর্থিত মোহাম্মদ হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৭ম ধাপে অনুষ্ঠিতব্য আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন নারী সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আট ইউনিয়নের ৭৮ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন।


এ ক্যটাগরির আরো খবর..