× Banner
সর্বশেষ
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister

পিআইডি

রাজবাড়ীতে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
হাইড্রোলিক হর্ন জব্দ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ীর একটি চৌকস দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..