× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা - নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকার বহুতল ভবনে লাগা আগুনের তীব্রতা বেড়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনের ১১ তলায় কাপড়ের গোডাউন রয়েছে। মাগরিবের আজানের পর আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগুন কম থাকলেও এখন তা বেড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সময় সংবাদকে জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। বর্তমানে আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..