× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

রহস্যজনক মৃত্যু বিশ্বের সেরা বাবুর্চির

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সেরা বাবুর্চি বেনোইট ভায়োলিয়ার তার নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। সুইজারল্যান্ডের নাগরিক ভায়োলিয়ারের রেস্তোরাঁ গত বছরের ডিসেম্বর মাসে বিশ্বের সেরা রোস্তারাঁর মর্যাদা পায়।

সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, ভায়োলিয়ার হয়তো নিজেকে নিজে গুলি করেছেন এবং এতেই তার মৃত্যু হয়েছে। তবে ভায়োলিয়ারের মৃত্যৃর প্রকৃত কারণ নিয়ে রহস্য থেকে যাচ্ছে।

সুইজারল্যান্ডের ক্রিজিয়ার শহরে ‘রেস্টুরেন্ট ডি আই’হোটেল ডি ভাইল’ এই মুহূর্তে বিশ্বের সেরা হোটেল। এর মালিক ভায়োলিয়ার। গত বছর বিশ্বের সেরা ১ হাজার হোটেলের মধ্যে ভায়োলিয়ারের হোটেল শ্রেষ্ঠ হয়। ‘লা লিস্ট’ নামে প্রতি বছর একটি সেরা ১ হাজার হোটেলের একটি তালিকা প্রকাশ করা হয়। লা লিস্ট তৈরি হয় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।

ভায়োলিয়ার ফ্রান্সে জন্মগ্রহণ করেন। পরে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান। তিনি সুইজারল্যান্ডের ক্রিজিয়ার শহরে থাকতেন। সেখানে তার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিশ্বনন্দিত বাবুর্চি ভায়োলিয়ারের মৃত্যুতে বিশ্বের জনপ্রিয় রেস্তোরাঁ মালিক ও বাবুর্চিরা শোক জানিয়েছেন।

সুইস পুলিশ জানিয়েছে, ভায়োলিয়ারের মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..