রপ্তানি বন্ধ কাঁচাপাটের

অর্থনৈতিক ডেস্ক: পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে কাঁচাপাট রপ্তানি বন্ধ রেখেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখা হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।