× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নীতি গ্রহণ করেছে বাংলাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ গড়ে ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এক্ষেত্রে রপ্তানিমুখী তৈরি পোশাক, হিমায়িত মৎস্যসহ কৃষিভিত্তিক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত ইউনিডোর ১৬তম সাধারণ অধিবেশন উপলক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য অব্যাহত বাণিজ্যিক সাফল্য’ শীর্ষক প্যানেল আলোচনায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এর প্রাক্তন উপস্থাপক টড বেঞ্জামিন। এতে অন্যান্যের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিডোর সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন ‘বেটার ওয়ার্কস অ্যান্ড বেস্ট স্ট্যান্ডার্ডস’ প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের জাতীয় পরিচালক সালেহ্ আহমেদ, বিসিএসআইআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান, বাংলাদেশে ইইউ ডেলিগেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবায়েত জেসমিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রমমান ও পণ্যের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকার গৃহীত নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিশ্ব বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশি তৈরি পোশাক, হিমায়িত মৎস্য, চিংড়িসহ অন্যান্য রপ্তানি পণ্য টিকে থাকার সক্ষমতা বাড়াতে বাংলাদেশে গুণগতমানের অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্যানেল আলোচনায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন বেটার ওয়ার্কস অ্যান্ড বেস্ট স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশে ৩.২ মিলিয়ন চিংড়ি শ্রমিক এবং ৪.৬ মিলিয়ন গার্মেন্টস শ্রমিকের উন্নয়নে কাজ করছে। এ লক্ষ্যে গত পাঁচ বছরে প্রকল্প সাহায্য বরাদ্দ ২৩০ মিলিয়ন থেকে বাড়িয়ে ৬০০ মিলিয়ন  ইউরো করা হয়েছে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে তৈরি পোশাক ও চিংড়ি শিল্পখাতের শ্রমিকের কর্মপরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য, সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী দক্ষ বেসরকারি খাত গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে সরকারি সেবাদান প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হয়েছে। সরকারের সুশাসনের ফলে উদ্যোক্তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..