× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডেস্ক

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৩৭

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন অলোক সরকার (৪০), আতশি রানী (৪০), নরেশ মোহন্ত (৬৫) ও রঞ্জিতা মহন্ত (৬০)। তাঁদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর লাশ মোহাম্মদ আলী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ১০–১৫ মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি শ্রীশ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনসসংলগ্ন শিবমন্দির অভিমুখে রওনা করেছিল।

বগুড়ার সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিলাদুন্নবী বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চারজনের লাশ রাখা আছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ৩৭ জন।

এ ছাড়া মোহাম্মদ আলী হাসপাতালেও আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, একজনের লাশ আছে মোহাম্মদ আলী হাসপাতালে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..