রংপুরে ৮০ জন গ্রেফতার

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ জন নেতা-কর্মীসহ মোট ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ইলিয়াস নুরী জানান, জেলা পুলিশের অভিযানে কোতয়ালী থানা বিএনপি’র ৩ জন ও জামায়াত-শিবিরের দুই জন, মিঠাপুকুরে জামায়াতের একজন ও বদরগঞ্জে বিএনপি’র এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া এসব বিএনপি’র ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগেরর অভিযোগ রয়েছে। এদিকে, বিভিন্ন মামলায় জড়িতদের থাকার দায়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক বিক্রি ও সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। গোয়ন্দা পুলিশের পরিদর্শক মোসাব্বিরুল ইসলাম বলেন, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।