× Banner
সর্বশেষ
থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

রংপুরে-৩ আসনে এরশাদ পুত্র সাদ এরশাদ জয়ী

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।

তিনি জানান, মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। আর বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার মটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এক হাজার ২৩ জন এবং দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার কাজ করছেন।

গত ১৪ জুলাই বিরোধীদলীয় নেতা এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..