যেসব খাবার হরমোনের ভারসাম্য রক্ষা করে

স্বাস্থ্য ডেস্ক: শরীরের সঠিক কার্যক্রমের জন্য হরমোন খুব জরুরি। মানুষের শরীরের বিভিন্ন কোষ বা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়।

শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে বিভিন্ন সমস্যা হয়। খাদ্যাভ্যাস, জীবনযাপন, মানসিক চাপ ইত্যাদি হরমোনের ভারসাম্যহীনতার কারণে হতে পারে। তবে কিছু খাবার রয়েছে যেগুলো হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে এই খাবারগুলোর কথা।

বাদাম

বাদামের মধ্যে রয়েছে লিনোলেইক এসিড এবং স্বাস্থ্যকর চর্বি। এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। বাদাম শরীরের হরমোন নিঃসরণ বাড়িয়ে এর ভারাসাম্য বজায় রাখতে সাহায্য করে। হরমোনের ভারাসাম্য বজায় রাখতে কাঠবাদাম, ওয়াল নাট, পাইন বাদাম ইত্যাদি খেতে পারেন।

অ্যাভোকাডো, মিষ্টি আলু

অ্যাভোকাডো এবং মিষ্টি আলুর মধ্যে রয়েছে ভিটামিন বি৬। বিশেষজ্ঞরা বলেন, এই ভিটামিনের অভাবের সাথে মেয়েদের প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার সম্পর্ক রয়েছে। এটি পুরুষদের শুক্রাণু উৎপাদনেও জরুরি। তাই হরমোনের ভারাসাম্য রক্ষায় সাহায্য করতে এই খাবারগুলো খেতে পারেন।

কলা, গাজর

কলার মধ্যে রয়েছে ভিটামিন বি৬। এটি হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এ ছাড়া গাজরও ভিটামিন বি৬-এর ভালো উৎস। তাই এটিও খেতে পারেন।

ফ্ল্যাকস সিড

ফ্ল্যাকস সিডের মধ্যে রয়েছে লিনোলেইক এসিড। এটি মেয়েদের প্রোজেস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে। তাই ফ্ল্যাকস সিডও খেতে পারেন হরমোনের ভারসাম্য ঠিক রাখার জন্য।

উল্লিখিত উপাদানগুলো খেলেই যে হরমোনের ভারসাম্য ঠিক হয়ে যাবে তা নয়, কারণ কার কোন হরমোন নি:সরণে সমস্যা হচ্ছে সেটি বোঝা যাবে পরীক্ষা করালেই। মনে রাখতে হবে উপরের খাবারগুলো সাহায্যকারী হিসেবে কাজ করবে। আর হরমোনের ভারসাম্য ঠিক আছে কি না পরীক্ষা করাতে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে যেতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।