× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

যেসব খাবার ঘুমানোর আগে খাবেন না

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: পর্যাপ্ত ঘুম না হলে শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। অনিদ্রার জন্য দুশ্চিন্তা ও মানসিক চাপ যেমন দায়ী, তেমন দায়ী কিছু খাবারও। অর্থাৎ এমন কিছু খাবার রয়েছে যা রাতে ঘুমানোর আগে খেলে ঘুম নষ্ট করে। জেনে নিন তেমনই কয়েকটি খাবারের কথা।

* ক্যাফেইন: ক্যাফেইন সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। যার ফলে মস্তিষ্ক সজাগ থেকে ঘুমে ব্যাঘাত ঘটায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে কফি খেলে তার প্রভাব দীর্ঘ সময় থাকে। ফলে ঘুম দেরীতে আসে।

* মশলাদার খাবার: নানা অনুষ্ঠানে বা পার্টিতে গেলে উপায় নেই। তবে চেষ্টা করবেন বেশি রাতে মশলাদার খাবার না খেতে। এগুলো পেটে গিয়ে অস্বস্তি তৈরি করে অনিদ্রা ডেকে আনে।

* রেড মিট: রেড মিটে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট ও প্রোটিন। যার ফলে হজম হতে প্রচুর সময় লাগে। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। প্রয়োজনে দুপুরে খেয়ে নিন। যাতে হজমের জন্য অনেকটা সময় দিতে পারেন।

* জাঙ্ক ফুড: বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই খাবার হিসেবে সকলের প্রিয় হলেও ডিনারে এসব না খাওয়াই শ্রেয়। এতে থাকা বেশি মাত্রার স্যাচুরেটেড ফ্যাট হজম হতে প্রচুর সময় নেয় ও ঘুমের দফারফা করে দেয়।

* চকোলেট: মন ভালো করতে চকোলেটের জুড়ি নেই। আরো অনেক গুণ রয়েছে চকোলেটের। তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে চকোলেট খেলে ঘুম ভালো হয় না।

* আইসক্রিম: আইসক্রিম খেতে সকলেই ভালোবাসেন। এটি খাওয়ার কথা বললে কারো আর সময়ের খেয়াল থাকে না। তবে ডিনারের পরে আইসক্রিম খেলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া হয়। এতে থাকা প্রচুর পরিমাণে চিনি ও ফ্যাট ঘুমের ব্যাঘাত ঘটায়।

* ফল: ফল খাওয়া সবসময়ই ভালো তবে ঘুমোতে যাওয়ার আগে নয়। ফলের মধ্যে থাকা শর্করা উপাদান ঘুমের ব্যাঘাত ঘটায়।

* অ্যালকোহল: মনে করা হয়, অ্যালকোহলে ঘুম ভালো হয়। ভুল ধারণা। মদ্যপান করলে ঘুমের ব্যাঘাত ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..