× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

যুক্তরাষ্ট্রের নিন্দায় ইরান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার একদিন পর দেশটির ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ‘আইনগত ও নৈতিকভাবে অবৈধ’।

গত অক্টোবরে ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার করে ইরান এবং যুক্তরাষ্ট্র এর নিন্দা জানায়। সবেশেষ এ কাজের জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যারা যুক্ত ছিলেন, তারা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থায় অংশ নিতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। যে কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেছেন, যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, তা পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়।


এ ক্যটাগরির আরো খবর..