× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

যা যা খেয়াল রাখবেন নবজাতক দেখতে গেলে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: ছোট্ট হাত, ছোট্ট পা, ছোট্ট শরীরের মানুষটিকে কোলে নেওয়ার জন্য সবারই আগ্রহ কাজ করে। তবে নবজাতককে দেখতে যাওয়ার সময় বা কোলে নিতে কিছু জিনিস মেনে চলা উচিত। বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্য বিভাগে দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু পরামর্শ।

ধূমপান নয়

সিগারেটের ধোঁয়া শিশুর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে অ্যালার্জি হতে পারে। তাই নবজাতককে দেখতে গেলে বা যাওয়ার আগে অবশ্যই ধূমপান এড়িয়ে যাবেন।

কোলে নেবেন না

খুব ঘনিষ্ঠ আত্মীয় না হলে নবজাতকে কোলে না নেওয়াই ঠিক হবে। কারণ সব বাবা-মা শিশুকে কোলে নেওয়া পছন্দ নাও করতে পারেন। আর কখনো শিশুকে চুমু দেবেন না। এ থেকে জীবাণু ছড়াতে পারে।

হাত ধুয়ে নিন  

যদি নবজাতককে কোলে নিতেই হয় তবে অবশ্যই হাত ধুয়ে কোলে নেবেন। কারণ শিশুরা অনেক দ্রুত জীবাণুতে আক্রান্ত হয়ে যায়। এ ছাড়া হাত পরিষ্কারের জন্য বাজারে অনেক ধরনের জীবাণুরোধী লিকুইড ওষুধ পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

বেশি পারফিউম নয়

বেশি মাত্রায় পারফিউমের ব্যবহার করে নবজাতককে দেখতে যাবেন না। এটি শিশুর অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণ হতে পারে। সবচেয়ে ভালো হয় পারফিউম না ব্যবহার করতে পারলে।

লোমযুক্ত খেলনা দেবেন না

শিশুকে উপহার হিসেবে লোমযুক্ত খেলনা দেবেন না। এতে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। নবজাতকের ক্ষেত্রে খেলনার চেয়ে পোশাককেই আদর্শ উপহার হিসেবে বিবেচনা করা হয়।

অসুস্থ হলে যাবেন না

যদি আপনি অসুস্থ থাকেন তবে অবশ্যই নবজাতককে দেখতে যাবেন না। কারণ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা একটু কম থাকে। তাই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাই সুস্থ হওয়ার পর নবজাতকে দেখতে যান।


এ ক্যটাগরির আরো খবর..