× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

যশোরের চৌগাছায় ও কেশবপুরে দুই ব্যক্তি খুন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ও কেশবপুরে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে চৌগাছায় নিহত কৃষক আহাদ আলীর রক্তাক্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অপরদিকে কেশবপুরে নিহত সোহান গত ৭ মে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চৌগাছা উপজেলার দূর্গাবরকাটি গ্রামের বাসিন্দা আহদ আলীর প্রতিবেশি জানান, সকালে আহাদ আলীর মৃত্যুর খবর শুনে তারা তার বাড়িতে যান। সেখানে গিয়ে তার বুকে ক্ষত চিহ্ন দেখতে পান। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও বিচারের দাবি জানান তারা।

পুলিশ জানিয়েছে বুধবার রাতে আহাদ আলী হত্যার শিকার হন। এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে গত ৭ মে কেশবপুর পৌরসভার কাউন্সিলর বিপুল সিদ্দিকী ও তার প্রতিপক্ষ আবুল কালাম আজাদের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আবুল কালাম আজাদের ভাইপো সোহান আহত হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে সোহানের মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে আজ দুপুরে তার মরদেহ কেশবপুরে আনা হয়েছে। এ ঘটনায় মেহিদা হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বালিয়াডাঙ্গা গ্রামের দাউদ কাজীর ছেলে। এছাড়া হত্যার অভিযোগে কাউন্সিলর বিপুল সিদ্দিকীসহ সাতজনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..