× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

যশোরে শতবর্ষী নারী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jess-Rape-Case-15.04.jpg

যশোর প্রতিনিধি: যশোরে শত বছর বয়সী এক নারীকে ধর্ষণ এবং মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ দুপুরের পর যশোর জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা পৌনে তিনটার দিকে যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায়। এদিকে এ ঘটনায় জড়িত রুবায়েত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবায়েত (২০) পাশের রুদ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

ভুক্তভোগী নারীর পুত্রবধূ বলেন, দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। ওই সময় তার চিৎকার শুনে আমার ভাসুরের ছেলে ঘরের ভেতরে ঢুকে দেখে শাশুড়ি বুকের ওপরে রুবাইত । এসময় আমার শাশুড়ির মাথা ও যৌনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রুবাইতকে আটক করি। এবং আমার শাশুড়িকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে স্থানীয় মেম্বার মনজুর ও রুবাইতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এদিকে আজ দুপুরে ওই নারীর গোনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তাকে পরীক্ষা করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয় চিকিৎসকগণ। এরপর দুপুর ৩টার দিকে তার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ফিজিক্যাল অ্যাসাল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়। প্রথমে তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে আজ বেলা সোয়া ১১টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুপুরে তার অপারেশন সম্পন্ন করা হয়েছে।

আরএমও বলেন, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানানো যাবে।
যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ জানান, ওই নারী শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়। পরে আজ দুপুরে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রুবায়েতকে আটক করে। স্থানীয়রা বলছে সে প্রতিবন্ধী। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..