× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত -১

admin
হালনাগাদ: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত -১

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে একজন নিহত ও অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজার এলাকায় পাশর্^ সড়ক থেকে জোতরহিমপুর গ্রামের জনৈক ইয়াকুব্বার আলী ও অপর একজন বাইসাইকেলে নিয়ে মহাসড়কে ওঠে। এসময় মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ওই সাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সাইকেল আরোহী ইয়াকুব্বার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া বাসের মধ্যে আটকে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টায় কিছু যাত্রীকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাকীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের তথ্য মতে অন্তত ২৫জন আহত হয়েছেন। যাদের কিছু যশোর জেনারেল হাসপাতালে ও কিছু ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক তারেক শামস জানান, হাসপাতালে ১২জনকে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক।


এ ক্যটাগরির আরো খবর..