× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

নিউজ ডেস্ক

যশোরে বিভিন্ন বাজারে অযাচিত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
যশোরে বিভিন্ন বাজারে অযাচিত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর বিভিন্ন বাজারে অযাচিত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। যশোর জেলা পরিবেশক সমিতির উদ্যোগে আজ দুপুর ১টার দিকে পৌর মেয়র হায়দার গণি খান পলাশের কাছে তারা এ স্মারকলিপি দেন।

ব্যবসায়ীরা জানান, তারা যশোর শহরের বিভিন্ন বাজারে পণ্য ডেলিভারি দিতে যান। গত দুই বছর ধরে যশোর পৌরসভার কাছ থেকে বাজার ইজারা গ্রহণকারী শহরের বড়বাজারসহ ৮টি বাজার থেকে জোরপূর্বক অর্থ আদায় করে আসছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অযাচিত টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না। বরং ইজারাদারের লোকজন দুর্ব্যবহার করে আসছে।

যে কারণে তারা স্মারকলিপি প্রদানের মাধ্যমে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন। তাদের দাবি মানা না হলে আগামী বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে বলে জানান ব্যবসায়ীরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি সাঈদ আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক বায়জিদ আব্বাস, কামরুজ্জামান, দেব কুমার, শেখ মাহফুজুর রহমানসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..